place বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

কাল, পরশুর অবরোধ সফলে জিন্দাবাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেট নগরীর প্রান কেন্দ্র জিন্দাবাজারে ৯ম দফা অবরোধের সমর্থনে আজ শনিবার রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিলে অংশ নেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা,টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মশাল মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে ৯ ম দফা আগামীকাল রোববার ও পরশু সোমবারের অবরোধ সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান। সভায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দকে গায়েবী মামলায় ফরমায়েশি সাজা প্রদানে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মিথ্যা মামলা ও ফরমায়েসী সাজা বাতিলের দাবি জানান এবং কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন।

সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন পতন আঁচ করতে পেরে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। ইনশাআল্লাহ অচিরেই আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281