place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

করোনায় সিলেটে একদিনে ২০ জনের মৃত্যু

সিলেট অফিস
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৯৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাসে সিলেটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যায় এটাই সর্বোচ্চ। এছাড়া নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৭১৫ জনের শরীরে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত ২০ ব্যক্তি মারা গেছেন। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন।

করোনায় চব্বিশ ঘন্টায় সিলেটে এতো মানুষের মৃত্যু এর আগে হয়নি। সর্বশেষ গত ২৮ ও ৩০ জুলাই মারা যান ১৭ জন করে।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৭৪৮ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৫৯৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৩৫ জনের প্রাণ গেছে।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ৭১৫ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৭.৪৩ ভাগ।

জালালাবাদ /৪৫৬৮/৫৭৮৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281