place বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

এবারের ইত্যাদি সিলেটে: সেরা আকর্ষণ ‘আইলারে নয়া দামান’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৬৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবার এই অনুষ্ঠানের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। প্রতিবার দর্শকদের উপস্থিতিতে পর্ব ধারণ করা হলেও এবারই হচ্ছে ব্যতিক্রম; দর্শকহীন ইত্যাদি দেখা যাবে আগামী শুক্রবার।

এবারের ইত্যাদির অন্যতম আকর্ষণ হচ্ছে সিলেট। সিলেট অঞ্চলের একটি গান, গানের প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে এবারের পর্বে। একইসাথে সিলেট অঞ্চলের একজন শিল্পীর গানও থাকছে।

সম্প্রতি সিলেট অঞ্চলের একটি গান ‘আইলারে নয়া দামান….’ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলে। কিন্তু গানটির প্রকৃত গীতিকার নিয়ে তৈরি হয়ে ধূম্রজাল। ‘ইত্যাদি’র এবারের পর্বে এই গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাদের নৃত্যে হুট করেই গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে।

আইলারে নয়া দামান…’ গানটি সারাদেশে পৌঁছে গেছে সিলেটের দুই উদীয়মান শিল্পী মুজা ও তসিবা বেগমের হাত ধরে৷ মূলত গানটি গেয়েছেন তসিবা, এর আয়োজনে ছিলেন মুজা। এবারের ইত্যাদিতে থাকছেন সিলেটের শিল্পী তসিবা বেগমও।

তসিবা বেগম সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারের কামারগাঁও গ্রামের মেয়ে। বেড়ে ওঠেছেন সিলেট শহরতলির খাদিমনগর এলাকায়। তিন বোন এক ভাইয়ের মধ্যে তসিবা মেজো। তিনি টিকটকে নিয়মিত ভিডিও পোস্ট করেন। বিশেষ করে বাজনা ছাড়া গান ও সিলেটের অঞ্চলিক ভাষায় কথা বলে সবার নজর কেড়েছেন তিনি।

এবারের ইত্যাদিতে সংগৃহীত কথা ও সুরে তসিবার জন্য একটি গান নতুনভাবে রেকর্ড করা হয়। গানটির র‌্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281