place বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

অর্থ আত্মসাৎ : সহ নানা অভিযোগে হবিগঞ্জের সানজানা শিরিনের বিরুদ্ধে মানববন্ধন, স্বারকলিতি প্রদান!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রশিক্ষণ ছাড়া গণহারে ডেলিভারী, নিবন্ধনহীন সংগঠনের নাম ব্যবহার করে অনুদান সংগ্রহ করে টাকা আত্মসাতের নানা অভিযোগ এনে সানজানা শিরিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে সুশীল সমাজ নাগরিক কমিটি। গতকাল রবিবার হবিগঞ্জের জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবরে এ স্মারকলিপি দেয়া হয়। এর আগে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। স্মারকলিপি গ্রহন করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রæত আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।

একইভাবে মিডওয়াইফারি (ধাত্রী প্রশিক্ষণ) ছাড়া গণহারে প্রসূতি ডেলিভারী করার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান হবিগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ নূরুল হক। স্মারকলিপি সুত্রে জানা যায়, বৃদ্ধাশ্রম নির্মাণ, নরমাল ডেলিভারী সেন্টার স্থাপন, অসহায়দের খাবারের সহযোগীতা করা ইত্যাদির নাম করে ফেসবুক পেইজের মাধ্যমে অর্থ সহায়তা সংগ্রহ করে নিজেই আত্মসাত করে আসছেন সানজানা শিরিন। নিজের কোন ধাত্রী প্রশিক্ষণ না থাকলেও গণহারে করে যাচ্ছেন নরমালা ডেলিভারী। এভাবেই নিঃস্ব অবস্থা থেকে মালিক হয়েছেন প্রাইভেট হাসপাতালের। ক্রয় করেছেন জমি-জমা। কেয়ার ভিসায় আপন বোনকে পাঠিয়েছেন ইংল্যান্ড। নামে বেনামে ক্রয় করেছেন সম্পত্তি। এ ছাড়াও ঢাকা জেলা গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে থাকা বর্তমান সময়ের সমালোচিত মিল্টন সমাদ্দারের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে তাকে। এমনকি নিজেকে মিল্টন সমাদ্দারের অনুসারী পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন যুগলবন্দী ছবি। এদিকে, গতকাল আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বৃদ্ধাশ্রম, নরমাল ডেলিভারী সেন্টার স্থাপনের নামে জুনিয়র মিল্টন সমাদ্দার খ্যাত সানজানা শিরিন মানুষের আবেগের সঙ্গে খেলা করেছে। সে অর্থ সহায়তা সংগ্রহ করে নিজেই এসব আত্মসাত করে নিজের আখের গোচ্ছাচ্ছে। আমরা তার দাবি জানাচ্ছি। পাশাপাশি সানজানা শিরিনকে দ্রæত গ্রেফতারের দাবি জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281