place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটে বেড়েই চলছে করোনা সংক্রমণ, আইসিইউ এর তীব্র সংকট

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১০৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে দিনদিন বেড়ে চলছে করোনা সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বেড়ে চলছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় সিলেটে ২জনসহ গত তিনদিনে ৮ জনের মৃত্যু হয়। এছাড়াও সিলেট বিভাগে গত ২৪ঘন্টায় ২২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আরও – করোনায় চলতি সপ্তাহে প্রাণ হারালের প্রায় ১ হাজার জন

এদিকে জটিল রোগীদের জন্য আইসিইউ প্রয়োজন হলেও সরকারী-বেসরকারি সব হাসপাতালের আইসিইউতে বেড সংকট দেখা দিয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আইসিইউতে ঠাঁই হচ্ছে না অনেক রোগীর। একটি বেডের জন্য চলছে হাহাকার, হতে হচ্ছে বিড়ম্বনার শিকার, রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে চলছেন স্বজনরা। কিন্তু কোথাও মিলছে না আইসিউতে বেড।

জানা যায়, সিলেটে সরকারি-বেসরকারি মিলে প্রায় অর্ধশতাধিক হাসপাতাল থাকলেও করোনা রোগীদের জন্য ৬৭টি আইসিইউ বেড রয়েছে। এর মধ্যে বেসরকারি পর্যায়ে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে প্রায় ৪৫টি বেড। করোনা ডেডিকেডেট হাসপাতাল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছে মাত্র ১৬টি বেড। সিলেটের সবচেয়ে বড় সরকারি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে মাত্র ৬টি বেড। গত তিন দিন ধরে সরকারি-বেসরকারি কোনো হাসপাতালের আইসিইউতে বেড খালি নেই।

করোনার আইসোলেশন সেন্টার ১০০ শয্যা বিশিষ্ট সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আর জায়গা খালি নেই। হাসপাতালের আর, এমও ডা.সুশান্ত মহাপত্র জানান, এই হাসপাতালের ১৬টি আইসিইউ বেডের মধ্যে ১৫ টিতে রোগী ভর্তি। সাধারণ বেডে রয়েছেন ৯৩ জন। এর মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও অনেক করোনা রোগী রয়েছেন। সেখানে চিকিৎসার পরিধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের নতুন ভবনে আরো ২০০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে বলে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মোজয় দত্ত জানিয়েছেন। তিনি জানান আইসিইউ সংকট চলছে। সরকারী ও বেসরকারি সব হাসপাতালের আইসিইউ রোগীতে ভর্তি।

জালালাবাদ /মামুন/৪৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281