place বাংলাদেশ রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে- আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ

সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গণঅধিকার পরিষদ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আকমল হোসেন এর ট্রাক মার্কার সমর্থনে এক প্রচার মিছিল, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি সোমবার বিকালে নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে সর্বশেষ নির্বাচনী প্রচার মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আকমল হোসেন।
পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি জে এ তোফায়েল, যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলী আহমদ তাজ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ ছামী, শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মঞ্জিল, ছাত্র নেতা মাহমুদ হাসান, আমির হোসেন জালালি, আবুল হোসেন তুষার, যুবনেতা মইনুল ইসলাম, জাহাঙ্গীর, জামিল খান প্রমুখ। এছাড়াও অসংখ্য নেতাকর্মী প্রচার মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন।
পথসভায় সিলেট-১ আসনে গণঅধিকার মনোনীত প্রার্থী আকমল হোসেন বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ চরমভাবে বিপন্ন। এই সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও জনগণের প্রতিনিধি নির্বাচনের কোনো বিকল্প নেই। এই আসনে একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিবিদ বিজয়ী হলে সিলেট-১ আসনের সার্বিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281