মহান স্বাধীনতা দিবস ও জাতীয় উপলক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্বাধীনতার ঘোষণা এবং নেতৃত্ব না দিতেন তাহলে আমরা আজ ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ চিন্তা করতে পারতাম না। সে সময় বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তাধারাই বাংলার স্বাধীনতার অন্যতম উদাহরণ। তিনি চেয়েছিলেন একটি শোষণ – লাঞ্চনাহিন একটি অবাদ রাষ্ট্র ব্যবস্থা। যার কারণে তার চিন্তা চেতনা কে আমরা স্মার্ট বাংলাদেশের চিন্তা বলতেই পারি।
তিনি আরও বলেন – শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জন্য নয় বরং বহির্বিশ্বের জন্য একটি শিক্ষা এবং আদর্শ রাজনৈতিক নেতা। পাশাপাশি তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।



