place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

(২৭ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার উদ্যেগে কলেজের লেকচার গ্যালারীতে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ব হেপাটাইটিস দিবস- ২০২৩ উপলক্ষে ‘হেপাটাইটিস বি বিষয়ক সচেতনতা এবং হেপাটোলজিতে ক্যারিয়ার গড়ার বিষয়ে পরামর্শ শীর্ষক এই সেমিনারটিতে মূল বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। ডা. স্বপ্নীল ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-২৫ ব্যাচের প্রাক্তন ছাত্র এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে নির্বাচিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য। অধ্যাপক স্বপ্নীল তার মূল প্রবন্ধে ছাত্রলীগের নেতা-কর্মীদের আমৃত্যু ছাত্রলীগ পরিচয়ে গর্বিত থাকার আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনের এই সদস্যদের যেমন রাজপথে আন্দোলনে সংগ্রামে সতিনা থাকতে হবে তেমনি পাশাপাশি সংগঠনের অন্যতম মূল লক্ষ্য শিক্ষাকেও তাদের সমুন্নত রাখতে হবে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের নেতা-কর্মীদের মানবিক চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানের ভালো গবেষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতা এবং হেপাটোলজি বিষয়ে নানা দিক তুলে ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের ভবিষ্যতে হেপাটোলজি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলায় অনুপ্রানিত করেন।

বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি অনুপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র এবং ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ একরামুল হক টিটু। প্রধান অতিথির বক্তব্যে জনাব একরামুল হক টিটু আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান ষড়যন্ত্র প্রতিহত করায় জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র সেনানী বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানান। তিনি বিভিন্ন সময়, বিশেষ করে কোভিড প্যান্ডেমিক চলাকালীন সময় আর্তমানবতার পাশে দাড়ানোয় এবং কোভিড আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি যেয়ে অক্সিজেন এবং অন্যান্য অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখাকে বাংলাদেশ ছাত্রলীগের একটি মডেল শাখা হিসেবে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন যে এই ইউনিটের নেতা-কর্মীরা ভবিষ্যতে পেশাগত জীবনেও বঙ্গন্ধুর নীতি আদর্শকে হৃদয়ে ধারন করে সৎ চিকিৎসক এবং আদর্শ মানুষ হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করবেন। তিনি ঢাকা থেকে কষ্ট শিকার করে এসে ছাত্রলীগের অনুজদের অনুপ্রানিত করার জন্য অধ্যাপক ডা. স্বপ্নীল ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল এবং হেপাটোলজি বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-১৬ ব্যাচের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি এবং হেমাটোলজি বিভাগের প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-২৪ ব্যাচের ছাত্র সহযোগী অধ্যাপক ডা. হাবিবুর রহমান তারেক, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অরুন জ্যোতি তরফদার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. কাঞ্চন সরকার।

সভাপতির বক্তব্যে অনুপম সাহা জনাব মোঃ একরামুল হক টিটু এবং অধ্যাপক ডা. স্বপ্নীলের প্রতি কৃতজ্ঞতা আপন করেন এবং ছাত্রলীগের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পূর্বসুরীদের পদাঙ্ক অনুসরন করে ভবিষ্যতে দেশ এবং দেশের বাইরে বাংলাদেশ ছাত্রলীগ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের সুনাম এবং মর্যাদা সমুন্নত রাখায় তার ইউনিটের নেতা-কর্মীদের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার আয়োজনে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার এটাই প্রথম। সেমিনারে বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার শতাধিক নেতা-কর্মী অংশগ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281