মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন আলাপন অনুষ্ঠান ‘ মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ বিষয়ের এক প্রশ্নের জবাবে ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট ১ এর পরিচালক মো. আব্দুল হাই নন্না বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছি। আমাদের রক্তের সাথে এদেশের স্বাধীনতার চেতনা রয়েছে। কারণ আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমরা প্রতি বছর নিয়মিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রীক সকল কার্যক্রম করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য শহীদ বুদ্ধিজীবী দিবস, ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস সহ বিভিন্ন আয়োজন। তিনি বলেন, ইতিহাস কখনো বদলায় না। যার উদাহরণ ফেঞ্চুগঞ্জে বদ্ধভূমি কাইয়ার গুদাম। এই গুদামের সংস্কার করে ছিলেন প্রয়াত সাংসদ মাহমুদ সামাদ চৌধুরী। কিন্তু এই কাইয়ার গুদামের আজোও সরকারি কোন স্বীকৃতি মেলেনি৷ আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ নেবেন এবং এটাই হচ্ছে ফেঞ্চুগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য উদাহরণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি আনসার আলী, যুবায়ের আহমদ যুবা, মো. শফি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বাচ্চু, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক রনি আহমেদ সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন দায়িত্বশীল নেতারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল ও জহিরুল ইসলাম।



