place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

উত্তম চরিত্র গঠনে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে – শাহ হোসাইন মোহাম্মদ বাবু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৭৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফিজ শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেছেন, আত্মত্যাগ – সংযম এবং উত্তম ইবাদতের মাস পবিত্র মাহে রমজান।

এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের সংশোধন করে আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রত্যেক মুসলিম ব্যক্তিরা আল্লাহর ইবাদত করেন। শুধু রমজান নয় সারা বছরই হচ্ছে মাহে রমজানের মূল শিক্ষা। আল্লাহ যেমন আমাদেরকে সংশোধন হওয়ার জন্য রমজান মাসের মত একটি মাস দিয়েছেন সেই রকম এই রমজান মাসের শিক্ষাকেও আমরা কাজে লাগাতে হবে। সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে পবিত্র মাহে রমজানের শিক্ষা পৌঁছে দিতে।

তিনি আরও বলেন – তালামীযে ইসলামিয়ার কর্মীরা দুর্বার। এই দুর্বার গতিকে আরও এগিয়ে নিতে প্রত্যেক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেজন্য আসুন আগে নিজেদেরকে এমনভাবে সংশোধন করি যেন এর মাধ্যমে আমাদের মধ্যে খোদাভীতি সৃষ্টি হয়।এর জন্য তালামীযে ইসলামিয়ার কর্মীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, একটি উত্তম আখলাক শুধু আল্লাহর পছন্দ তা নয়। এর মধ্যে আল্লাহ যত নেয়ামত দিয়েছেন তা একটি ইসলামি আদর্শের পরিবার – সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সহায়ক ভূমিকা রাখে। এজন্য আমাদের সবাইকে উত্তম চরিত্র গঠনের জন্য রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

তিনি আজ (শনিবার ) ১৭ই এপ্রিল বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও ইউনিয়ন শাখা আয়োজিত হাটুভাঙ্গা আলিম মাদরাসা কনফারেন্স হলে ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাইজগাঁও ইউনিয়ন তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি হারুন আহমেদ হিরো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান নূর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. আফতাব উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জায়েদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আল ইসলাহর সাধারণ সম্পাদক আহমেদ বেলায়েত আলম আছাদ, ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ফাহাদ, সাংগঠনিক সম্পাদক মো. সোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম আসিফ, প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান, বাহার উদ্দিন আফরোজ, প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281