place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

ফেঞ্চুগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক সভা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৮০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের ফেঞ্চুগঞ্জে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্তিয় অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য নিয়ে ২৩ শে ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের হলরুমে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের ডিভিশনাল প্রধান শাহজাহান মিয়া।

সভায় বক্তারা বলেন, ওয়েব ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা যেভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করছে তা আরও গতিশীল হলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হবে।

সভার সভাপতি ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা বলেন, দলিত- হিজড়া সম্প্রদায় ও ক্ষুদ্র গোষ্ঠীগুলো আসলেই আমাদের সমাজে পিছিয়ে রয়েছে। তাদেরকে আরও উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন। তিনি বলেন – যেকোনো উন্নয়নের মূলমন্ত্র হচ্ছে শিক্ষা। যদিও প্রতিটি শ্রেণির লোকদের মধ্যে শিক্ষার বিন্যাস ঘটানো যায় তবেই কর্মমুখী শিক্ষার উদ্যোম ঘটকে। এতে করে লোকেরা বুঝতে পারবে তাদের এগিয়ে যেতে কি করতে হবে। এজন্য শিক্ষার কোন বিকল্প নেই।

উল্লেখ্য ওয়েভ ফাউন্ডেশন সিলেটের প্রতিটি উপজেলায় এই কার্যক্রম চালু করেছে এবং ফেঞ্চুগঞ্জে তা চলবে ২০২৪ সাল পর্যন্ত।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, নারীকর্মী ও প্রতিবন্ধী ফোরামের নেতারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281