place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন ১৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার চন্ডী প্রসাদ সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। 

ফেঞ্চুগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন কুমার দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল কয়েছের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. মাহবুবুল হাসান, উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল।সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নেওয়াজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রওনক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক জাবেদ আহমদ, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওলিউর রহমান, সদস্য খালেদুর রহমান লিটন, মুজিবুর রহমান মুজিব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সুহেল আহমদ, সাহাব উদ্দিন, আবদুল হাফিজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অর্পুব দেবনাথ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেদ আহমদ।সভার কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সুজন। গীতা পাঠ করেন রনজিৎ দেবনাথ। শোক প্রস্তাব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাছিক আহমদ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থীতা ঘোষণা করেন।

বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস তার বক্তব্যে বলেন – দীর্ঘদিন ধরে সেচ্ছাসেবক লীগের জন্য কাজ করেছি আমরা কমিটির সকল দায়িত্বশীলরা। এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি দেশনেত্রী – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিষণ বাস্তবায়নের জন্য কাজ করতে। আমরা জানিনা কতটুকু সফল হতে পেরেছি। তবুও আমাদের চেষ্টা ছিল অবিরাম, চেষ্টা ছিল সোনার বাংলা গড়ার কারিগর শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করে যাওয়া। আমরা চেষ্টা করেছি গত করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর।

সভাপতি পদ প্রত্যাশীরা হলেন- আজিম উদ্দিন, সুহেল আহমদ, মিনহাজ উদ্দিন আহমদ, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, রাছিক আহমদ ও মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু।সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন- জুনেদ আহমদ, জাবেদুর রহমান ডেনেছ, তোফায়েল আহমদ ইমন, আশরাফুল হাসান চৌধুরী কামরান, আব্দুর রহমান লিমন, নাহিদ সুলতান পাশা, রাজু আহমদ রাজন ও সালমান আহমদ লিমন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281