place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

তালামীয কর্মীরা দুনিয়ায় কিছু চায় না, আখেরাতের আশায় থাকে : হোসাইন মোহাম্মদ বাবু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৮২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ফেঞ্চুগঞ্জে তালামীয নেতা ফয়সল – টিটু’র স্বরণসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেছেন, তালামীয একটি আদর্শবাহী সংগঠন। তালামীয কর্মীরা কখনো অন্য কর্মীদের ভূলে যায় না। তালামীয করলে যে একজন পূর্ণ আদর্শবান মানুষ হওয়া যায় তার প্রকৃত উদাহরণ মরহুম হোসাইন মোহাম্মদ ফয়ছল।

তিনি আরও বলেন, আমরা ইহকালের সমস্ত লোভ লালসা ত্যাগ করে পরকালের জন্য মুক্তির পথ খুজব। এটাই আমাদের প্রিয় নবীর দেখিয়ে দেওয়া আদর্শ। এক কথায় কীর্তিমানের মৃত্যু নেই।

তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম হোসাইন মোহাম্মদ ফয়ছল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম বেলাল আহমদ টিটু ও নিজামপুর আঞ্চলিক শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২৬ জানুয়ারি বুধবার বিকেলে ফরিদপুর নয়াবাজার ইউনিয়ন তালামীযের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ, মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আফতাব উদ্দিন।

এর পূর্বে মাইজগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি আহমেদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান নূর এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ এহসানুল হাসানের সঞ্চালনায় বিভিন্ন আঞ্চলিক শাখার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281