place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বড়লেখায় সদ্য নির্বাচীত ইউ/পি চেয়ারম্যানগণ এস.এম জাকিরের বিরোদ্ধে সংবাদ সম্মেলন

বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৯১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বড়লেখায় সদ্য নির্বাচীত ইউ/পি চেয়ারম্যানগণ এস.এম জাকিরের বিরোদ্ধে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দশ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীদের মদদ ও তাদের পক্ষে প্রচারণা এবং নির্বাচনের পর ষড়যন্ত্রমূলক বৈঠক করার অভিযোগ তুলে শুক্রবার (০৩ ডিসেম্বর) রাত নয়টায় বড়লেখা পৌরসভা হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে রাত সাড়ে আটটায় বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বিরুদ্ধে বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বড়লেখা সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বড়লেখা উপজেলার ১০ ইউপির মধ্যে নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। এরমধ্যে বর্ণি, দাসেরবাজার, তালিমপুর, সুজানগর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হেরেছেন। ওই ইউনিয়নগুলোতে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিছু সংখ্যাক বিএনপি-জামায়াত অনুসারীদের নিয়ে কাজ করেছেন। যার কারণে ওই ইউয়িনগুলোতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। এমনকি জাকির অনেক স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে প্রশাসন ম্যানেজ করে অবৈধ ব্যালটের মাধ্যমে জয় করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে মোটা অংকের টাকা গ্রহণ করেছেন। জাকির নির্বাচন পরবর্তী অর্থাৎ ভোটের চারদিন পর শুক্রবার (০৩ ডিসেম্বর) আওয়ামী লীগ থেকে বহিস্কৃত স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অপ্যায়নসহ গোপন বৈঠকে করে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মদদ দিচ্ছেন। বৈঠকের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এছাড়া জাকির আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের পাশাপাশি পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। জাকিরের এমন কার্যকলাপে বড়লেখা ও জুড়ী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদে মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর শাহবাজপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নৌকার পরাজিত প্রার্থী সুলতানা কোহিনুর সারোয়ারির ছেলে যুবলীগ নেতা মহিউদ্দিন আদনান, দাসেরবাজার ইউনিয়নের নৌকার পরাজিত প্রার্থী জিয়াউর রহমানের বড় ভাই ফয়জুর রহমান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281