place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

বিশ্বনাথে এলাহাবাদ আলিম মাদ্রাসায় র‍্যালি ও আলোচনা সভা

বিশ্বনাথ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মোবারক র‍্যালি ও হযরত মুহাম্মদ সাঃ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ শে অক্টোবর রবিবার উপজেলার
এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় মোবারক র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন,
রাসূল (সা.) এই ধরাধামে রহমত হিসেবে আগমন করেছেন। এটা শুধু মুসলমান নয় বরং বিশ্ববাসী ও সকল মাখলুকাতের জন্য আনন্দের, সৌভাগ্যের। তার আগমনে সমস্ত মাখলুকাত খুশি। বিশ্ববাসীর জন্য এরচেয়ে আর বড় নিয়ামত কী হতে পারে। আর নিয়ামত লাভের পর আনন্দিত হওয়া, খুশি প্রকাশ করা তো স্বাভাবিক।
মহানবী (সাঃ) এর আগমনের মাসে তাঁর জীবন নিয়ে আলোচনা, রবের দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে খুশি জাহির করা, শরিয়তসম্মত বিভিন্ন কার্যাবলী সম্পাদন করাই হলো ঈদ-ই মিলাদুন্নবী। এই মিলাদুন্নবী পৃথিবীর দেশে দেশে, শহরে শহরে, গ্রামে গ্রামে পালিত হয়ে থাকে। নবী (সাঃ)কে ভালোবাসাই ঈমান। ঈমানের দাবি হলো প্রিয় নবী (সা.)’র জীবনী আলোচনার মাধ্যমে তাকে জানা, তার আনুগত্য করা।

বক্তারা আরো বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, কোন প্রতিশোধ নয়। যেখানে থাকবে না কোন হানাহানি, মহানবীর আদর্শকে বুকে ধারণ করে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। শেষে, করোনা থেকে মুক্তি পেতে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281