place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটের ঐতিহ্যবাহি শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবেনা

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১০১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে নগরীর শাহী ঈদগাহসহ নগরের সকল ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

গতকাল রোববার (১৮ জুলাই ২০২১) সিলেটের নগর ভবনে ঐতিহ্যবাহি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাথে এক জরুরী বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়।

তবে, সিলেট মহানগরের সকল মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত অনুষ্ঠান আয়োজন করা যাবে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধরী বলেন, ত্যাগের মহিমায় এই ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে, কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।

সিসিক মেয়র বলেন, কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করবে। কোন অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।

ঈদের জামাত ও কোরবানীর আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান সিসিক মেয়র।

এদিকে সারাদেশে ঈদগাহ সমূহে খোলা মাঠে ঈদের জামাত আদায় করার অনুমতি থাকলেও সিলেটের শাহী ঈদগাহে জামাত না হওয়াতে হবিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া ব্যাক্ত করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন যে মসজিদে জামাত আদায় করা ঝুকিপূর্ণ না খোলা মাঠে জামাত আদায় করা ঝুকিপূর্ণ সেটা জানতে চান। সিলেট সিটিকর্পোরেশন ও শাহী ঈদগাহ পরিচালনা কমিটির এ সিদ্ধান্ত আত্মঘাতী বলে ও মন্তব্য করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281