place বাংলাদেশ মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.) হাফিজ মাছুম আহমদ দুধরচকী তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক!

বিয়ানীবাজারের সাবেক ইউপি সদস্যসহ টিলা থেকে মাটি কেটে পরিবহনের দায়ে জরিমানা গুনতে হলো ২লক্ষ টাকা

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে সোনাই নদীর তীরবর্তী এলাকার একটি টিলা থেকে মাটি কেটে পরিবহনের দায়ে এক ইউপি সদস্যসহ দুজনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিয়ারপার এলাকায় এই অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউপির মেম্বার ট্রাক্টর মালিক জামাল উদ্দিন ও বড়লেখা উপজেলার খবিরা গ্রামের বাসিন্দা ট্রাক্টর মালিক শহিদ আহমেদ।

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিয়ারপার গ্রামের সোনাই নদীর তীরবর্তী একটি টিলা থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে-এমন খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় তিনি টিলা কাটার প্রমাণ পান এবং দুটি ট্রাক্টর জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ট্রাক্টর মালিক ইউপি মেম্বার জামাল উদ্দিন ও শহিদ আহমেদকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বুধবার বিকেলে বলেন, পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281