place বাংলাদেশ মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.) হাফিজ মাছুম আহমদ দুধরচকী তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক!

ফেঞ্চুগঞ্জে ৪ কোটি টাকার মসজিদে টিনের গার্ড ওয়াল, দেয়ালে ফাটল : ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৭৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল সারকারখানায় নব নির্মিত দৃষ্টি নন্দন মসজিদ শাহজালাল সারকারখানা মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। শনিবার মাগরিবের নামাজ আদায়ের সময় মুসল্লিরা বিষয়টি লক্ষ্য করেন। এতে শুরু হয় নির্মাণ কাজ নিয়ে তুমুল সমালোচনা। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার কে প্রাথমিকভাবে ত্রুটির কারণ হিসেবে বলছেন স্থানীয়রা।

গত মাসে অনানুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্ভোধন করে মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

মসজিদটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে সাব্বির এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ছিল যার সত্বাধীকারী মোস্তাফিজুর রহমান কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।

রবিবার সরজমিন মসজিদে গিয়ে দেখা যায় মসজিদের পিছনের অংশ আগে থেকেই ধাবিত ছিল৷ কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারনে কোন গার্ড ওয়াল ছাড়াই নির্মাণ করা হয় মসজিদটি। পরে যখন ধসে পড়ার আশংকা আসে তখন ঠিকাদারি প্রতিষ্ঠান টিন দিয়ে গার্ড ওয়াল নির্মাণ করার চেষ্টা করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

শেষ পর্যন্ত নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহার কে প্রাথমিকভাবে দোষছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে আরও জানা যায়, মসজিদ নির্মাণের পূর্বে মাটি ভরাট করার পূর্বে যে গার্ড ওয়াল নির্মানের কথা ছিল তা নির্মাণ করা হয় নি।

অন্যদিকে দৃষ্টি নন্দন এ মসজিদ কখন কোন ভুমিকম্পে ধসে পড়ে সেই ভয়ে নামাজে যেতে ভয় পাচ্ছেন মুসল্লিরা।

এ প্রসঙ্গে জালালাবাদ ভিউ-কে স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন – আমি এখানের আলো বাতাসে বড় হয়েছি। যে বা যারা আল্লাহর ঘর নিয়ে দুর্নীতি করেছে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহবান জানাই। পাশাপাশি সারকারখানা নির্মান থেকে শুরু করে যত অনিয়ম হয়েছে আমি তা দুদকের কাছে উপস্থাপন করব। আপনারা লক্ষ করুন পাশাপাশি ভবনগুলোতেও ফাটল দেখা দিয়েছে। প্রতিটি জায়গায় দুর্নীতির ছাপ রয়েছে।

  • তথ্যসূত্র অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান কে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে না পাওয়া গেলেও মসজিদে গিয়ে সরজমিন দেখা যায় আরও কিছু কাজ চলছে। কিন্তু যারা কাজ করেছেন তাদেরকে কার আন্ডারে কাজ করেছেন তা জানতে চাইলে মুখ খুলতে নারাজ তারা।

গার্ড ওয়াল ছাড়াই নির্মাণ করা হয়েছিল মসজিদ সে কারণে ধসে পড়ার আশংকা করছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, মসজিদটি নির্মাণ কাজে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

জালালাবাদ / ২য় খন্ড/ উজ্জ্বল /৩৬৮৯৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281