place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম

খালেদুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা ক্বারী মির্জা শফিকুল ইসলাম বলেন, মুহররমের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রা. এর শাহাদাতবরণ। ইয়াযীদ বাহিনীর বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ে ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন রা. আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা অনন্য ও অতুলনীয়। তাঁর এ আত্মত্যাগ আজও সারা দুনিয়ার মুসলমানদের দ্বীনের পথে ত্যাগের নাজরানা পেশ করতে অনুপ্রাণিত করছে।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগরের আয়োজনে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালার স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ৬জুলাই, ২০২৬ ঈসায়ী, সোমবার, সন্ধ্যা ৮ ঘটিকায় প্যারিসের একটি অভিজাত হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের কেদ্রীয় সভাপতি মাওলানা মাসুক আহমদ। তিনি বলেন
হক্ব বাতিলের তফাৎ বুঝতে আশুরা মাহফিল বহুল প্রচার জরুরী।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগরের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আবুল হাসনাতের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: খালেদুর রহমানের সঞ্চালনায় মাহফিলে কুরআনে পাক থেকে তিলাওয়াত করেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জুনেদ আহমদ।

মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্স কেদ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুহিত।
এ ছাড়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্স কেদ্রীয় পরিষদের সদস্য মুস্তাফা আহমদ, আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগরের সহ সভাপতি রাশেদ আহমদ টিটু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, সদস্য আব্দুল কাদির,সদস্য রুবেল আহমদ, সদস্য জালাল আহমদ।
পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281