place বাংলাদেশ সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক

আদর্শিক শক্তিতে নিজেদের মানুষ হিসেবে গঠন করতে হবে- মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী 

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি, বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক, মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, আত্মপরিচয়, জীবনব্যবস্তা ও ভালোমন্দের বুঝাপড়া করে আদর্শিক শক্তিতে নিজেদের মানুষ হিসেবে গঠন করতে হবে। পৃথিবীতে মুসলমানরা সেই জাতি যারা সমগ্র পৃথিবী শাসন করেছে। যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা এ মানুষগুলো ইমানী চেতনা দিয়ে গেছেন তাদের পরাজিত করা যায় না। কেননা তারা জিহাদে মৃত্যু হলে শহীদ আর বেঁচে থাকলে গাজী হয়। মুসলমান যখন সেই ঈমানী চেতনা, আদর্শিক শক্তি ভূলে গিয়ে বিজাতীয় সংস্কৃতি, অশ্লীলতা, রং তামাশায় মত্ত হবে তখনই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। প্রত্যেক দেশ তাদের সংস্কৃতি ও ভাষার স্বকীয়তা বজায় রাখছে সেখানে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে আমাদের সমাজকে বিরত রাখতে হবে।

তিনি আরো বলেন, এদেশে মুসলমানদের সন্তানদের বেদ্বীনি শিক্ষা দেয়ার পাঁয়তারা চলছে। তুরষ্কসহ অনেক দেশে শিক্ষাব্যবস্তায় নাস্তিকতা ঢুকানো হয়েছে কিন্তু তা বিলুপ্ত হয়েছে মধ্যখানে একটি প্রজন্মকে নষ্ট করা হয়েছে। প্রত্যেক মা-বাবা তার সন্তানকে ধার্মিক চাই, এই শিক্ষাব্যবস্তা কোন মুসলমান চাই না। যদি চাপিয়ে দেয়া হয় তাহলে তাহলে আমরা সর্বাত্মক জিহাদে বাধ্য হবো।

সোমবার (২৬ ডিসেম্বর) ভাটেরা রাজমহল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলাধীন ভাটেরা ইউনিয়ন শাখার আয়োজনে দাখিল/এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহমদ জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ ফরিদ উদ্দিন আতহার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক এম এ জলিল, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সভাপতি সাইফুল্লাহ তালুকদার লকুস, মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ, উপজেলা সভাপতি মো: ইসমাইল হাসান শাকিল, ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিয হিফজুর রহমান সিদ্দিকী, সিলেট মহানগরীর সাবেক সহ সভাপতি কাজী মোঃ আব্দুস সামাদ আজাদ, সিলেট পূর্ব জেলা সহ প্রচার সম্পাদক হাবিলুর রহমান জুয়েল, ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকী, হাফিয বাবলু আহমদ, কুলাউড়া উপজেলা’র প্রচার সম্পাদক শাহ আব্দুল মজিদ রাশেদ।

ইউনিয়ন শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিয আশরাফুল ইসলাম এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সভাপতি হাফিয আমিনুল ইসলাম, আমেরিকা প্রবাসী জনাব আব্দুল কুদ্দুস সিদ্দিকী, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন’র সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, পর্তুগাল প্রবাসী ও ভাটেরা কলেজ তালামীযের সাবেক সাধারণ সম্পাদক আলী আশরাফ, ভাটেরা কলেজ তালামীযের সাবেক সাধারণ সম্পাদক ও ভাটেরা গার্লস স্কুলের সহকারি প্রধান শিক্ষক কাউছার আহমদ মুন্না, সাবেক কলেজ সভাপতি মোঃ শরীফ আহমদ, সাবেক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, কাদিপুর ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান সাঈদ, ইউনিয়ন শাখার সহ সভাপতি হাফিয মঈন উদ্দিন তালুকদার, সাজু মিয়া, সহ সাধারণ সম্পাদক হাফিয হাবিবুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক হাফিয কাউছার আহমদ, সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন সেজু, প্রচার সম্পাদক ফখরুল আমিন, সাইফুল তাহমিনা মাদরাসা শাখার সাধারণ সম্পাদক আব্দুশ শুকুর, ইউনিয়ন শাখার সহ অফিস সম্পাদক হাফিয সাহেল আহমদ, উসমান হোসেন মুন্না প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281